• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অধিনায়কত্ব ছাড়লেন বিশ্বকাপজয়ী হারমানপ্রীত

স্পোর্টস ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৬, ১৪:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিন সংস্করণেই ভারতের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বছর ঘরের মাঠে হারমানপ্রীতের নেতৃত্বেই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। গত মাসে নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতকে টানা দ্বিতীয়বার সোনা জেতানোই অধিনায়ক হিসেবে তাঁর শেষ দায়িত্ব ছিল।

ভারতের হয়ে হারমানপ্রীত ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে হারমানপ্রীতের বৈঠকের এক দিন পরই তাঁর নেতৃত্ব ছাড়ার ঘোষণা আসে।

ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত লিখেছেন, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’

অধিনায়ক হিসেবে নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি একটাই উদ্দেশ্যে—এই দলকে আরও ভালো করা ও অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার এবং নিজেদের সেরা সংস্করণ হয়ে ওঠার সুযোগ করে দেওয়া।’

অধিনায়কত্ব ছাড়লেও দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হারমানপ্রীত। তাঁর ভাষায়, ‘আমি সত্যিই বিশ্বাস করি, আমার দল এখন ভালো জায়গায় আছে। এই দলে প্রতিভা আছে, চরিত্র আছে, বিশ্বাস আছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’

২০১২ সালে প্রথমবার ভারতের টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব করেন হারমানপ্রীত। ২০১৮ সালে মিতালি রাজের কাছ থেকে পূর্ণকালীন নেতৃত্ব পাওয়ার পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তোলেন তিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে রানার্সআপ হয় ভারত।

আরও পড়ুন

বিদায়ের আগে মেসির আবেগঘন বার্তা

টিভিতে আজ যেসব খেলা দেখবেন (৬ অক্টোবর, ২০২৬)

না জানিয়ে ঘোরাঘুরি, শাস্তি পেতে যাচ্ছেন ৩ ক্রিকেটার

চলতি বছরের জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ভারতের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরালো হয়। হারমানপ্রীত ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত নেতৃত্ব দিতে চাইলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন।

তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৪ ও ২০২৬ সালে দুটি উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে।

কেএম

  • হারমানপ্রীত কৌর
  • ভারত নারী ক্রিকেট
  • অবসর
এ সম্পর্কিত আরও খবর
অবসর প্রশ্নে মুখ খুললেন অভিনেতা অমিতাভ
অবসর প্রশ্নে মুখ খুললেন অভিনেতা অমিতাভ
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’
ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াতদের ১ কোটি ১৮ লাখ টাকা পরিশোধ
ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াতদের ১ কোটি ১৮ লাখ টাকা পরিশোধ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।